মোঃ ইমরুল আহসান
শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের পূর্বপাশে হাজী আলকাছ মিয়া কমপ্লেক্সের ভাড়াটিয়া কয়েছ মিয়ার টিন সেড ঘরটি বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে মুহুর্তের মধ্যে পুড়ে ছাড়কার হয়েছে। এসময় ঘরে কয়েছ মিয়ার ৬ বছরের ছেলে ঘুমে ছিল। আগুনের লেলিহান শিখার তাপ অনুভব হলে পেছনের দরজা দিয়ে শিশু ছেলেটি বেরিয়ে আসে। এসময় কয়েছ মিয়া ও তার স্ত্রী মার্কেটের সামনে চায়ের দোকানে ছিলেন। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মীরা ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ো ঘর আগুনে ভস্মিভুত হয়ে গেছে। কয়েছ মিয়া জানান নগদ টাকাসহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার খবর শোনার প্রায় ২০ মিনিট পর ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায় ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি আর্থিক সহযোগিতার জন্য মেম্বার মারূপ মিয়াকে দরখাস্থ প্রদান করার অনুরোধ করেন।
