মোরশেদ মিয়া
গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিন্টু মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর রাত পৌনে ২টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের রাইগ্রাম এলাকায় অভিযান চালায়।
এসময় রফিকুল ইসলামের বাড়ির পাশের একটি কাঁচা সড়কে মিন্টু মিয়ার মোটরসাইকেল তল্লাশি করে ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতার মিন্টু মিয়া পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুলু মিয়ার ছেলে।
র‌্যাব জানায়, পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *