মোঃ মোরশেদ মিয়া
প্রতিনিধি (গাইবান্ধা)
গ্রেপ্তারকৃত মোঃ মিলন মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে এবং কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দিবাগত গভীর রাত ফুলছড়ি উপজেলার বালাশীঘাটের রসুলপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মিলন মিয়া (৪৪) কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, অভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে সেনাবাহিনীর টিম থানায় হস্তান্তর করেছেন।
