হোসেন
ক্রাইম রিপোর্টার (গাইবান্ধা)

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। সোমবার (৫ আগস্ট) দুপুরে জেলা ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান চলাকালে এনসিপির কয়েকজন নেতাকর্মী স্টেডিয়ামে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদবিরোধী শ্লোগান দিতে থাকেন। একপর্যায়ে জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ এনসিপি বয়কটের শ্লোগান দিলে আশপাশের আরও কয়েকজন এতে যোগ দেন।

এ নিয়ে এনসিপি নেতাকর্মীরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং তা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে শরিফুল ইসলাম আকাশ বলেন, জুলাই যোদ্ধাদের অসম্মান করা হলে তারা প্রতিবাদ করবেন। অন্যদিকে এনসিপি জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *