নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পরিচিত মুখ জীবন বর্মণ একজন মানবিক ও জনদরদী ব্যক্তি হিসেবে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও দুঃখী মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জীবন বর্মণ বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক মেরামতের কাজে তিনি নিজে তদারকি করছেন এবং জনগণের চলাচলের সুবিধার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও বিভিন্ন সময় হতদরিদ্র পরিবারের সদস্যদের আর্থিক ও সামাজিক সহায়তা প্রদান করে আসছেন জীবন বর্মণ। তাঁর এসব কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে এলাকার অনেক মানুষ তাকে ভবিষ্যতে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, জনগণের কল্যাণে তার ধারাবাহিক কাজ ও মানবিক উদ্যোগ এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
