ইমরুল আহসান
৯ জুলাই মোজাম্মেল হক (৫৫), সভাপতি- দিগলগাও পশ্চিম পাড়া মা আরিফুল কোরআন মাদরাসা ও জামে মসজিদ থানায় আসিয়া লিখিত অভিযোগ দায়ের করেন যে, মসজিদের ফান্ড হইতে প্রায় লক্ষাধিক টাকা খরচ করিয়া মসজিদ হইতে প্রায় ০১ কিঃমিঃ দূর হইতে তার ও খুটি ক্রয় করিয়া উক্ত মসজিদে বিদ্যুতের সংযোগ গ্রহন করে। ইং ০৪/০৭/২৩ তারিখ রাত্রি হইতে সকাল অনুমান ০৬:০০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা উক্ত তার চুরি করিয়া নিয়া যায়। বাদীর উক্তরূপ অভিযোগ থানায় প্রাপ্ত হইয়া মুক্তাগাছা থানার মামলা নং-১৩(৭)২৩, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু করতঃ ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মামলা রুজুর ৮ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করিয়া চুরির ঘটনার সাথে জড়িত সন্দেহ আসামী ১। লালচান (২০), পিতা- সুরুজ, ২। আশিকুর (২১), পিতা- আঃ রাজ্জাক, উভয় সাং- শ্যামপুর, ৩। শামীম (২১), পিতা- আরিফ রব্বানী, সাং- দিগলগাও, সর্ব থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহদের গ্রেফতার করিয়া তাহাদের দেওয়া স্বীকারোক্তির প্রেক্ষিতে আসামীদের হেফাজত হইতে এবং তদন্তে প্রাপ্ত পলাতক আসামী রাজনের বসত ঘর হইতে বিপুল পরিমান তার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করিয়া ধৃত আসামী সহ জব্দকৃত আলামত থানায় নিয়ে আসা হয়। উক্ত মসজিদের তার উদ্ধার হওয়ায় মসজিদ কমিটি সহ এলাকার লোকজন পুলিশ সুপার সহ থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।
