ফুলবাড়ী থানার একটি চৌকস টিম গত ০৮ জুলাই ২০২৩ তারিখ রাত্রী আনুমানিক ২৩.৩০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ৬নং কাশীপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ রিয়াজুল ইসলাম এর বসত বাড়ীর ঘরের ভিতরে খাটের নিচে বিশেষ কায়দায় বস্তায় রাখা ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ মোঃ কহিনুর (৩৫) ও মোঃ রিয়াজুল ইসলাম (১৯) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।

অন্যদিকে একই তারিখ কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম দুপুর আনুমানিক ১৩.১৫ ঘটিকার সময়
গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম পৌরসভাধীন দাদামোড় ঘোষপাড়া হানিফ বাস কাউন্টারের সামনেথেকে যাত্রী ছদ্মবেশে মাদকসহ ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় ৩৯ বোতল ফেন্সিডিল ও ০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ রংপুর মিঠাপুকুর থানার কুখ্যাত মাদক কারবারি মোঃ নাহিদ হাসান (৩০) কে হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *