লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার বদলি জনিত কারণে কালাই থানা থেকে কর্মস্থল ত্যাগ করে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার অফিসার ইন চার্জ ( ওসি ) এর দায়িত্ব পেয়েছেন। তিনি ব্যক্তি হিসেবে ছিলেন বিনয়ী, নম্র এবং ভদ্র, তার আচার ব্যবহার ছিল অত্যন্ত ভালো মুখে ছিল সব সময় মিষ্টি মধু মাখা কথা। ওনী মানুষকে কখনোই কষ্ট দিয়ে কিংবা মনে আঘাত দিয়ে কথা বলতেন না। এমনকি কারো সাথে অপমানজনক ব্যবহার ও করতেন না। অফিসার হিসেবে ছিলেন ঠান্ডা মস্তিষ্কের একজন দক্ষ অভিজ্ঞ চৌকস সৎ অফিসার। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয়ে তিনি ছিলেন খুবই পারদর্শী। তার সম্পর্কে এলাকাবাসী জানিয়েছেন, বাংলাদেশের প্রতিটি থানায় জাহিদ হোসেনের মত অফিসার থাকা দরকার। জাহিদ হোসেন হলেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা রাংসালঘাট গ্রামের কুদ্দুস আলীর ছেলে। তার এক স্ত্রী , এক ছেলে,এক মেয়ে ,দুই সন্তানের জনক। তিনি ২ ডিসেম্বর ২০২৪ তারিখে কালাই থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। উক্ত তারিক অনুযায়ী তিনি ছিলেন ১ বছর ৪ দিন ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *