হোসেন
ক্রাইম রিপোর্টার (গাইবান্ধা)

আজ ৭ ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত দিবস এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আহব্বায়ক আশরাফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ও ময়নুল ইসলাম রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার,সাবেক কোম্পানি কমান্ডার ও সংসদ সদস্য সাইফুল আলম সাজা, সদস্য সচিব এ্যাডভোকেট আব্দুল মজিদ, সাবেক কমান্ডার মজিবুল হক ছানা, সহ জেলার ৭ উপজেলার ২ শতাধিক বীর মুক্তিযোদ্ধাগন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর সকালে কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক) এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসীঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে।

বিজয়ী বীর মুক্তিযোদ্ধাদের আগমনের সংবাদ পেয়ে আগের রাতেই গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থিত পাক হানাদার বাহিনীর সদস্যরা তল্পিতল্পা গুটিয়ে রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায়। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *