লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়ার বাসিন্দা মৃত্যু আব্দুল খালেকের মেয়ে খালেদা আক্তার( ৩৮ )কে হত্যা করে পালিয়েছে তার স্বামী। এ তথ্যটি খালেদা আক্তারের পারিবারিক সূত্রে জানা যায়।আব্দুল খালেক উক্ত উপজেলার মাত্রাই ইউনিয়নের রঘুনাথপুর (সুফিনগর) গ্রামের মাফেজ আলীর ছেলে আব্দুল বাকি ( ৪৫ ) এর সাথে মেয়েকে বিবাহ দিয়ে নিজ বাড়িতে ঘরজামাই রাখেন। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় স্বামী আবদুল বাকি তার স্ত্রীর গলায় ওড়না পেঁছিয়ে শয়নকক্ষে শ্বাস রোধ করে হত্যা করার পর ঘর থেকে পালিয়ে যায়। হত্যার কারণ তৎক্ষণাত উদঘাটন করা সম্ভব হয়নি। হত্যার খবর থানা পাওয়া মাত্র কালাই থানা তদন্ত ইন্সপেক্টর (ওসি) দেবেন্দ্রনাথ সিংহ তার সঙ্গীয় ফোর্স এসআই তোফায়েল আহম্মেদসহ পুলিশ কনস্টেবলকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি থানায় নিয়ে আসেন। তদন্ত ইন্সপেক্টর (ওসি) এর কাছ থেকে জানা গেছে। হত্যা মামলা করার প্রক্রিয়াধীন চলছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *