লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ই জুলাই (২০২৬ )মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের সভাপতি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। উদ্বোধনের পর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার হুমায়ুন আহম্মেদ তিনি মাদকদ্রব্য ব্যবহারের ক্ষতির দিকগুলো তুলে ধরেন এবং জনসচেতনতার কথা বলিয়ে বক্তব্য শেষ করেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সহকারী কমিশনার ভূমি )কালাই জনাব আব্দুল্লাহ আল মাহবুব তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ব্যাখ্যা এবং আইনের প্রয়োগ ও দন্ডবিধি বিষয়ে ব্যাপকভাবে আলোচনা করেন। এরপর কালাই থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম মাদকদ্রব্য গ্রহণের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর প্রভাব পড়ার বিষয়ে এবং মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে ও আলোচনা করেন। এছাড়া ও মাদক ব্যবসায়ী,মাদক সেবনকারীর তথ্য দিয়ে সহযোগিতা করার কথা বলিয়ে তিনি আলোচনা শেষ করেন। পরিশেষে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাহিদ নাজনীন ডেইজী মাদকদ্রব্য গ্রহণের ফলে মাদকাসক্তের স্বাস্থ্যের ঝুঁকি ও ক্ষতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অত্র প্রশিক্ষণ কর্মশালার সভাপতি ইউএনও মহোদয় শামীম আরা সমাপনী বক্তব্যে বলেন মাদকের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চলবে পৌরসভা সহ উপজেলার ৫ ইউনিয়নকে মাদক মুক্ত করার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতার চেয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *