লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা ডায়াবেটিক সমিতির আয়োজনে ২০শে আগস্ট (২০২৬) বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমদ এর সভাপতিত্বে ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটি, ডায়াবেটিক সমিতির সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক (সেক্রেটারি) ও আহম্মেদাবাদ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মাওলা। এছাড়াও অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উল্লেখিত ডায়াবেটিক সমিতির সদস্য কালাই উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম টুকু, জয়পুরহাট জেলা বিএনপি’র অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই পৌর বিএনপি আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার (সোহেল) বি
অধ্যক্ষ শাহজাহান আলী, অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, ওমর কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার, বিয়ালা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন ও কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান। উক্ত ডায়াবেটিক সমিতির সদস্যগণ বক্তব্যের মাধ্যমে সমিতির বিভিন্ন উন্নয়ন করার কথা সভাপতি ইউএনও মহোদয়ের কাছে তুলে ধরে সহযোগিতার কথা ব্যক্ত করেন। সমাপনী বক্তব্যে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কালাই ডায়াবেটিক সমিতির সার্বিক উন্নয়ন করার সহযোগিতার আশ্বাস দিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।
