লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
কালাই উপজেলা প্রশাসনের
আয়োজনে ৫ই আগস্ট (২০২৬ )বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নব্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফায়সাল আহামেদ এর সভাপতিত্বে “জুলাই চেতনায় গড়বো দেশ – সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ( ২০২৬ )গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন পাঠ করেন হাতিয়র কামিল
মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক সেলিম রেজা। এরপর ০১ মিনিট নীরবতা পালন করা হয়। তারপর জুলাই গনঅদ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের সিএ, এস এম শওকতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি )কালাই আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি ) রফিকুল ইসলাম, জুলাই বীর যোদ্ধা তামিম সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হারুনুর রশিদ, কালাই থানা বিএনপি আহবায়ক ও পুনট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন ফকির, কালাই থানা বিএনপি যুগ্ম আহবায়ক মওদুদ আলম সরকার, কালাই টেকনিকেল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) রেজাউল ইসলাম ও কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে জুলাই যোদ্ধাদের স্মরণে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও অতিথিবৃন্দের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে। সমাপনী বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়ার কথা বলিয়ে দেশ গড়ার লক্ষে সকলের সহযোগিতা চেয়ে তিনি সভা সমাপ্তি ঘোষণা করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পাঁচ ইউনিয়নের প্যানেল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *