লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ১৬ই আগস্ট (২০২৬) রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে “জাতীয় মৎস্য পক্ষ ২০২৬” এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহামেদ। এরপর “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা মৎস দপ্তর কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ্যের শেষে কালাই পৌরসভা গেইটের সামনে বন বিভাগের পাশে বিশাল লম্বা-চওড়া নয়ন জলিতে(বারোপিট) মাছের পোনা অপমুক্ত করা হয়। এখান থেকে উপজেলা পরিষদ ভবন সম্মেলন কক্ষে গিয়ে ইউএনও ফয়সাল আহামেদ এর সভাপতিত্বে জাতীয় মৎস্য পক্ষ২০২৬ এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন পাঠ করেন কালাই মডেল মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ মামুন। গীতা পাঠ করেন উপজেলা ট্রেজারি অফিসার প্রতুল কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা খামার ব্যবস্থাপক মাহমুদ হাসান। উপজেলা পরিষদের সিএ এসএম শওকতের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায়। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাহিদ নাজনীন ডেইজী, উপজেলা কৃষি অতিরিক্ত অফিসার কৃষিবিদ দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলামিন। এছাড়াও সফল মৎস্য চাষী নওফেল ইসলাম ও আশরাফুল ইসলাম সহ আরো অনেকে। সকল বক্তা বক্তব্যের মাধ্যমে বলেন আমরা মাছে ভাতে বাঙালি।দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য চাষের বিকল্প নেই। সভা শেষে অতিথিবৃন্দের মাধ্যমে মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য অফিসের কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি প্যানেল চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারি সোহেল হোসেন। ১৬ ই আগস্ট হতে ১৮ ই আগস্ট (২০২৬) মঙ্গলবার পর্যন্ত ( তিন দিনব্যাপী) জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে অত্র উপজেলায় এ কর্মসূচি চলবে।
