লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ ২০২৬ বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে ২৫ শে মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সিএ, এস এম শওকত হাবিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মওদুদ আলম সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান , কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন ও কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান সহ আরো অনেকে। সমাপনী বক্তব্যে অত্র সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন পাকিস্তানিরা বারবার এ দেশকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল এবং জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়েও তাদের স্বার্থ হাসিল করতে পারেনি। কারণ বাঙালিরা বীর সাহসী বীরের জাতি লড়ায়, সংগ্রাম ,যুদ্ধ করতে জানে ১৯৭১ সালের ২৬ শে মার্চের পূর্ব রাত ২৫ শে মার্চ ছিল জাতির জন্য কালো অধ্যায়। পশ্চিম পাকিস্তানীদের অত্যাচার নির্যাতনের পরি সমাপ্তি ঘটেছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে।এছাড়াও তিনি বলেন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সে কথাগুলো মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। পরিশেষে গণহত্যায় শাহাদাতবরণ কারীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা রেখে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন। এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *