লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভা বাসীর আয়োজনে ৭ ই আগস্ট (২০২৬) শুক্রবার বিকেল ৪ টায় কালাই বাস স্ট্যান্ড চত্বরে পৌরবাসী মোফাজ্জল হোসেন তালুকদার এর সভাপতিত্বে আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে উক্ত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং আগামী পৌর নির্বাচনে মেয়র পদে পদপ্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার। তিনি তার বক্তব্যে বলেন আমি পৌর চেয়ারম্যান হতে পারলে পৌর এলাকায় মাদক, জুয়া সমাজ থেকে দূর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। এছাড়াও আরো বলেন পৌর এলাকায় কোন মাস্তানি ,চাঁদাবাজি ,দালালি চলবে না । পৌর বাসীর পাশে থেকে পৌর এলাকায় উন্নয়ন করার কথা ব্যক্ত করে সকলের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চেয়ে তিনি বক্তব্য শেষ করেন। এরপর ৮ নাম্বার
ওয়ার্ড বিএনপি’র সাবেক যুবদলের সাধারণ সম্পাদক বজলুর রহমান মীরের সঞ্চালনায় অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা শাখা জিয়া সাইবার ফোর্স আহ্বায়ক এডভোকেট নাফিউৎজ্জামান তালুকদার ডলার, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর রেজাউল ইসলাম, যুবদলের যুব নেতা শামীম তালুকদার, পৌর ২ নাম্বার ওয়ার্ড বিএনপি নেতা লুৎফর রহমান, আওড়া ৪ নাম্বার ওয়ার্ড বিএনপি নেতা আবদুল কাইয়ুম উদ্দিন, ৭ নাম্বার ওয়ার্ড বিএনপি নেতা ফারুক মন্ডল সহ আরো অনেক। এ সময় পৌরসভা এলাকা বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ অত্র কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।
