সামদানী হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে একটি টহল গাড়ি উপহার দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু নিজস্ব অর্থায়নে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের টহল কার্যক্রম জোরদারের জন্য গাড়িটি উপহার দেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টহল গাড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে প্রত্যন্ত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের দ্রুত উপস্থিতি নিশ্চিত করতে গাড়িটি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

গাড়ি উপহার দেওয়ার ঘটনাকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের জন্য একটি স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তায় এ উদ্যোগ সহায়ক হবে।

এ সময় ঈশ্বরগঞ্জবাসী ও থানা পুলিশের পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *