মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়ার আদমদীঘি উপজেলার কয়াকুঞ্চি গ্রামে বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলার এজাহারভুক্ত ৪৮ নম্বর আসামী ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির চকবাড়িয়া গ্রামের তাছের আলী সরদারের ছেলে।
মামলা সূত্রে জানা য়ায়, বিগত ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিবাগত রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামস্থ বিএনপির অফিসে বে-আইনী জনতায় দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও পদদলীত করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোজাম্মেল হক সরকারের ছেলে চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদি হয়ে ৫৩জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০জনসহ মোট ২০৩জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ মামলার এজাহাভুক্ত আসামী আদমদীঘি উপজেলার চাঁপাপুর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করে ওই দিন দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
