মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়ার আদমদীঘিতে ২৫০ গ্রাম গাঁজাসহ শাহিনুর ইসলাম (৩৬ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২২ ফেব্রুয়ারী) রাতে তাকে নসরতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিনুর ইসলাম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির ধনতলা গ্রামের ইবাদত আলীর ছেলে।
আদমদীঘি থানা পুরিশ জানায়, গত শনিবার রাতে মাদক বিরোধী অভিযান চালানোর সময় নসরতপুর এলাকা থেকে উল্লেখিত পরিমান গাঁজাসহ শাহিনুর ইসলাম নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
