মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাফিক পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তারের ঘটনায় সফল ভূমিকার স্বীকৃতি হিসেবে টিএসআই বাবুলু রশিদ সম্মাননা পুরস্কার পেয়েছেন।

আজকে মঙ্গলবার রাজশাহী জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ লাইনে তার হাতে এ সম্মাননা তুলে দেন।

#উল্লেখ্য, সম্প্রতি মোহনপুরের কেশরহাট তেতুলতলা এলাকায় ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্টে অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। অভিযানে টিএসআই বাবুলু রশিদসহ ট্রাফিক পুলিশের সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় মাদক উদ্ধার এবং আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *