হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে। রবিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেছেন, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শামীম আফ্রিদি, হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, সাংবাদিক সেলিম রাড়ি, উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির আহ্বায়ক শাহজাহান দপ্তরি, সদস্য সচিব সুলাইমান জমদ্দার, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির পক্ষে মোঃ রফিক ভুঁইয়া সহ স্থানীয় মৎস্যজীবীরা।
