মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানা পুলিশ ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে হাজীরহাট থানা পুলিশের একটি টিম নিয়মিত ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে এএসআই মো. লিয়াকত আলী, মো. সাইফুল ইসলাম, মো. শাহিনুর রহমান ও মো. রতন মিয়াসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
গত ১ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে হাজীরহাট থানাধীন জগদীশপুর এলাকায় মো. আশিকের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে সন্দেহভাজন মো. দুলু মিয়া (৪৩)-কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ০.১১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩ হাজার ৩০০ টাকা।
গ্রেফতারকৃত দুলু মিয়া জগদীশপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের চলমান মাদকবিরোধী অভিযান স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের ধারাবাহিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সচেতন মহল মনে করছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *