হৃদয় রায় সজীব
নেত্রকোনা প্রতিনিধি

অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি এনামূল হক বাবু এবং সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী জুয়েলের তও্বাবধানে কম্বল বিতরনে উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির নেত্রকোনা প্রতিনিধি জিহান চৌধুরী ও রতন চন্দ্র বিশ্বশর্মা সহ আরও অনেকে।

আজ নেত্রকোনা জেলা স্টেডিয়ামে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরন করেন নেত্রকোনা প্রতিনিধি জিহান চৌধুরী ও রতন চন্দ্র বিশ্বশর্মা সহ আরো অনেকে।

সংগঠনের নেত্রকোনা প্রতিনিধি জিহান চৌধুরী বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *