স্থানীয় প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ময়মনসিংহ জেলা পুলিশের অবদান অসামান্য যা সর্বমহলে প্রশংসা অর্জন করেছে। সেই উপলক্ষে ১২জানুয়ারি ২০২৪, নির্বাচনে সংশ্লিষ্ট সকল ইউনিট প্রধান এবং জেলা পুলিশের সকল অফিসার ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপনান্তে ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় প্রায় ১৬০০ অফিসার এবং ফোর্সের জন্য প্রীতিভোজের আয়োজন করেন।

প্রীতিভোজের প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ,ময়মনসিংহ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণেল মোহাম্মদ শরিফুল ইসলাম, পিএসসি, কর্ণেল জিএস, ডিজিএফআই, ময়মনসিংহ, জনাব সৈয়দ আবু সায়েম,বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্), ময়মনসিংহ রেঞ্জ,ময়মনসিংহ। জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, ময়মনসিংহ, জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহ, জনাব মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ, লেঃ কর্ণেল জনাব মোঃ ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি, অধিনায়ক, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি), জনাব মোঃ মিজানুর রহমান, (পরিচালক) পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুুলিশ-৫, ময়মনসিংহ, জনাব মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই, ময়মনসিংহ, জনাব সুফিয়া বেগম, অতিরিক্ত পরিচালক, বিভাগীয় এনএসআই, ময়মনসিংহ। জনাব এস.এম আসাদুজ্জামান, যুগ্ম-পরিচালক, জেলা এনএসআই, ময়মনসিংহ, জনাব সফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ময়মনসিংহ।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ রায়হানুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ময়মনসিংহ। জনাব মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ময়মনসিংহ। জনাব ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ) ডিএসবি, ময়মনসিংহ। জনাব এম এম মোহাইমেনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), ময়মনসিংহ। জনাব মোঃ শাহীনুল ইসলাম ফকির অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ময়মনসিংহ। জনাব মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল, ময়মনসিংহ। জনাব আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল),ময়মনসিংহ। জনাব অরিত সরকার, সহকারী পুলিশ সুপার, ত্রিশাল সার্কেল, ময়মনসিংহ। মোঃ আতাহারুল ইসলাম তালুকদার, সহকারী পুলিশ সুপার, ফুলপুর সার্কেল, ময়মনসিংহ। জনাব সাগর সরকার, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল, ময়মনসিংহ। জনাব তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার, এসএএফ, ময়মনসিংহ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *