মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলার শ্যামপুর হাটে মেসার্স মহসিন কৃষি ঘরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মো. আব্দুল মতিনের প্রসিকিউশনে মেসার্স মহসিন কৃষি ঘরে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের লেবেল পরিবর্তন (অল্টার) এবং অনুমোদনহীন পণ্য বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাহিমা বিনতে আখতার। অভিযানে মোহনপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজারে নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
