মোঃ নাসিরউদ্দিন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির নেতা মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল রাজশাহীর সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদ মোবারক জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *