মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার

আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন শিবপুর (এসকে বাদাল) গ্রামস্থ গ্রেফতারকৃত অভিযুক্তের মা মোসাঃ জুলেখা বেগম এর বসতবাড়ির মেইন গেইটের সামনে পাঁয়ে হাঁটা কাচা রাস্তার উপর হতে সন্ধ্যা ০৬:৫৫ ঘটিকায় একজন মাদককারবারিকে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোসাঃ রুলিয়া বেগম (৪০)। মোসাঃ রুলিয়া বেগম রাজশাহী জেলার চারঘাট থানাধীন শিবপুর (এসকে বাদাল) গ্রামের মোঃ সমুন আলীর স্ত্রী।

রাজশাহী জেলার ডিবির এসআই(নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা ০৬:২০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার চারঘাট থানাধীন শিবপুর (এসকে বাদাল) গ্রামস্থ গ্রেফতারকৃত অভিযুক্তের মা মোসাঃ জুলেখা বেগম এর বসতবাড়ির মেইন গেইটের সামনে পাঁয়ে হাঁটা কাচা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির পুলিশ পরিদর্শক মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা ০৬:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে সন্ধ্যা ০৬:৫৫ ঘটিকায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত মোসাঃ রুলিয়া বেগমের দেহ বিধি মোতাবেক তল্লাশীকালে তার পরিহিত পায়জামার ডান কোচর হতে একটি নীল রংয়ের পলিথিনে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করেন।

অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *