মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রান ফর পদ্মা—গঙ্গা বাঁচান’ সাড়ে সাত কিলোমিটার মিনি ম্যারাথন। আগামী শুক্রবার (৩ জুলাই) সকাল ছয়টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চ থেকে এই ম্যারাথন শুরু হবে। সেই লক্ষ্যে মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় রাজশাহীর পদ্মা গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে মিনি ম্যারাথনের লক্ষ্য, উদ্দেশ্য, রুট ম্যাপ ও সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা মামুন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মিনি ম্যারাথনটি রাজশাহীর লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হবে। সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে বিভিন্ন বয়সী অংশগ্রহণকারী অংশ নেবেন। লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা মামুন বলেন, পদ্মাসহ দেশের নদ-নদী রক্ষা শুধু পরিবেশের বিষয় নয়; এটি দেশের অস্তিত্ব, জাতীয় নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সরাসরি জড়িত। নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘রান ফর পদ্মা শুধু রাজশাহীর আয়োজন নয়, এটি পুরো বাংলাদেশের অস্তিত্ব, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পর্কিত একটি আন্দোলন। ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী বাঁচানোর দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতেই আমরা এ উদ্যোগ নিয়েছি।’ দেশের নদ-নদীর বর্তমান সংকট তুলে ধরে গোলাম মোস্তফা মামুন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, উজানে একতরফা পানি প্রত্যাহার, নদী দখল, দূষণ এবং নিয়মিত খননের অভাবে নদীগুলো ভয়াবহ সংকটে পড়েছে। বিশেষ করে পদ্মা নদী বছরের দীর্ঘ সময় পানিশূন্য হয়ে পড়ায় নাব্যতা কমছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়ায় দেশের পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই নদী রক্ষা এখন কেবল পরিবেশের দাবি নয়, এটি টেকসই উন্নয়ন, কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার প্রশ্ন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের
