মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, আজ ২৩ মার্চ ২০২৪ তারিখ, বিকাল ১৫:০০ ঘটিকায়, রংপুর সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত বক্সা বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন। তিনি বৃদ্ধাশ্রমে অবস্থানরত সিনিয়র সিটিজেন দের সাথে কথা বলেন। এ সময় উক্ত বৃদ্ধাশ্রম এর প্রধান উদ্যোক্তা, আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন। কমিশনার এর সাথে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার, উত্তম কুমার পাল, পিপিএম এবং ডিসি হেডকোয়ার্টার্স,
মোঃ আবু বকর সিদ্দীক। পরিদর্শনকালে তিনি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং এর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
