মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি

রংপুরের কোতোয়ালি থানার, শান্তিবাগ এলাকায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে, মোঃ আলমগীর হোসেন নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার, ৪ জানুয়ারী, বিকাল ৪ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, আসামি মোঃ আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানের সময়, তার কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল ও দুইটি
মোবাইল ফোন সহ তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে যৌথ বাহিনী জানিয়েছেন । এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে এবং এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা বাড়াবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এলাকার সচেতন মহল যৌথ বাহিনীর এ পদক্ষেপ কে সাধুবাদ জানিয়েছেন এবং মাদক নির্মূলে এ ধরনের আরও উদ্যোগের আহ্বান জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *