মোঃ মানিক মিয়া
ভ্রাম্যমান প্রতিনিধি

আজ ১৪ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে, গংগাচড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান আলোচক এবং অতিথিরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাদের অবদান এবং ত্যাগের কথা উল্লেখ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আদর্শ অনুসরণ করে জাতির উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের সঠিক ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত, এই আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *