মোঃ মানিক মিয়া
ভ্রাম্যমান প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৪ (শনিবার) গংগাচড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সাথে সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাহমুদ হাসান মৃধা তার কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্যের কথা তুলে ধরেন। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “আমি গংগাচড়ায় নতুন হলেও আপনাদের সবার সহায়তায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।”
সাংবাদিকরা ইউএনও এর কর্মপরিকল্পনার প্রশংসা করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন ইউএনওর নেতৃত্বে গংগাচড়ায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
