মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলার আত্রাই অগ্রনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরসুজ্জামান মালেকের শেষ কর্মদিবস ছিলো ১১ জুলাই শনিবার। অবসরে যাওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী আয়োজনে তাঁকে কলেজ থেকে বিদায় দিয়েছেন ।

বিদায় অনুষ্ঠানে উপাধ্যক্ষ মোঃ আব্দুল আওয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ফুলে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে চড়িয়ে অধ্যক্ষ আরসুজ্জামান মালেককে বিদায় জানানো হয়। এসময় দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও শুভাকাঙ্খীরা কেউ ফুল ছুড়ে বিদায় জানান, কেউ আবার স্মৃতি ধরে রাখতে ছবি তুলেন। অনেকের চোখে ছিলো অশ্রু।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *