মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের বাদেজোল এলাকায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন ধূরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে এ সড়ক নির্মাণ কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। কাজটি সম্পন্ন হলে এলাকার শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
এলাকাবাসী দ্রুত ও মানসম্মতভাবে সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *