সামদানি হোসেন বাপ্পি

ময়মনসিংহে র‌্যাব-১৪-এর মাদকবিরোধী অভিযানে ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোস্তফা (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মাদক কারবারি মোস্তফাকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে তার নিজ হাতে বের করে দেওয়া ৭৪৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার মোস্তফা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব-১৪ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *