মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকদ্রব্যবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজন মাদক বিক্রেতা ও একজন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ২৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার ও খুঁটিপাড়া এলাকায় এই মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ওই এলাকাগুলো থেকে ১ জন মাদক বিক্রেতা ও ১ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১ জনকে ৬ মাস এবং অপরজনকে ৩ মাস মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজ রক্ষা এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে
