সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ সদর উপজেলার ১১ নম্বর ঘাগড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সমিতির মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মাদক সমাজ, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদকাসক্তি প্রতিরোধ করা সহজ হবে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম সফল করতে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, মাদকবিরোধী কমিটির সদস্য, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিরা মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *