মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহের সদর উপজেলার নতুন সহকারী কমিশনার (এসিল্যান্ড/ভূমি) এর আগে শেরপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব রত ছিলেন।
নতুন দায়িত্ব পেয়ে এ কর্মকর্তা হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়ার অঙ্গীকার করেন। নতুন এসিল্যান্ড বলেন, সদর উপজেলা এসিল্যান্ড অফিস থাকবে দালাল ও প্রতারকমুক্ত।
জনগণকে যেকোনো সময় ভূমি সংক্রান্ত সার্বিক সেবা দেওয়া হবে। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম কাজ।
