লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই পৌর এলাকা পাঁচশিরা বাজারে ৩০ শে অক্টোবর ২০২৩ সোমবার বিকাল ৩টায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাচন অফিসার জনাব জান্নাত আরা তিথি। চটের বস্তায় চাউল ভরিয়ে বাজারে বিক্রয় না করে প্লাষ্টিকের বস্তায় চাউল প্যাকেট করে বাজারে বিক্রয় করার অপরাধে, মেসার্স জালাল চাউল ঘর, মেসার্স সরদার ট্রেডার্স, মেসার্স তিন ভাই চাউল ঘর, মেসার্স সাকোয়াত ট্রেডার্স ও মেসার্স হান্নান চাউল ঘরসহ সর্বমোট ৮ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার। এসময় সঙ্গীয় ফোর্স হিসাবে ছিলেন কালাই থানার এস আই আব্দুর রউফ ও পুলিশ কনস্টেবল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *