নিজস্ব প্রতিবেদক

২৪ জুন ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা সাবলীল ও নিরাপদ করার লক্ষ্যে পরিবহন মালিক-শ্রমিক, গরুর হাটের ইজারাদার ও বিভিন্ন পেট্রোল পাম্পের স্বত্তাধিকারীবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনায় ঈদ পূর্ববর্তী মহাসড়ক নিরাপত্তা ও যানজট নিরসন সংক্রান্ত বিভিন্ন বাস্তবসম্মত সমস্যা ও সেগুলোর সমাধান নিয়ে আলোকপাত করা হয়। তাছাড়া,পুলিশ ও বাস মালিক-শ্রমিক সংগঠনসমূহের মধ্যে সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে বিভিন্ন বিষয় অনুষ্ঠানে আলোচিত হয়। এসব সমাধানের পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলা পুলিশ মহাসড়কে সকল জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ ও সাবলীল করতে সক্ষম হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *