১৮ মার্চ ২০২৪ তারিখ ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভার শুরুতেই পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

এরপর ফেব্রুয়ারি/২০২৪ মাসের বিভিন্ন আভিযানিক সাফল্য ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দকে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন-

১. শ্রেষ্ঠ সার্কেল অফিসার- জনাব মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল।

২. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- জনাব মোহাম্মদ মাইন উদ্দিন, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা।

৩. শ্রেষ্ঠ এসআই- এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম, ভালুকা থানা।

৪. শ্রেষ্ঠ এএসআই- এএসআই (নিঃ) মোঃ মাহমুদুল হাসান, কোতোয়ালি থানা।

৫. শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার- এএসআই (নিঃ) মোঃ আমির হামজা, মুক্তাগাছা থানা।

৬. শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার- সার্জেন্ট এসএম শওকত হোসেন, সদর ট্রাফিক।

৭. শ্রেষ্ঠ বিট অফিসার- এস আই (নিঃ) রাকিবুল হুদা, ফুলবাড়িয়া থানা।

৮. ৫০ টি চোরাই মোবাইল উদ্ধারসহ ০১ জন আসামি গ্রেফতার সংক্রান্তে পুরস্কার- এস আই (নি:) আবুল কালাম আজাদ, ভালুকা মডেল থানা সহ তার টিম

৯. একটি মিনি ট্রাক সহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার সংক্রান্তে পুরষ্কার-এসআই (নিঃ) মো:আরিফুল ইসলাম, ভালুকা মডেল থানা সহ তার টিম

১০. ডাকাত দলের ৫ জন সদস্য সহ একটি পিকাপ উদ্ধার সংক্রান্তে পুরস্কার- এসআই(নিঃ)আব্দুল করিম, ত্রিশাল থানা সহ তার টিম

১১. চাঞ্চল্যকর অটোচালক হাসেম হত্যার ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার সংক্রান্তে পুরস্কার- ওসি ডিবি জনাব ফারুক হোসেনসহ তার টিম

১২. বহুবিবাহের প্রতারক চক্রের সদস্যের গ্রেফতার সংক্রান্তে পুরস্কার- ওসি ডিবি জনাব ফারুক হোসেন সহ তার টিম

১৩. চুরি যাওয়া চারটি মোটরসাইকেল উদ্ধারসহ চারজন আসামি গ্রেফতার সংক্রান্তে পুরস্কার-পুলিশ পরিদর্শক জনাব শহিদুল ইসলাম, কোতোয়ালি মডেল থানাসহ তার টিম

১৩. খুন মামলার এক জন আসামি গ্রেফতার সংক্রান্তে পুরস্কার-পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, কোতোয়ালি মডেল থানা সহ তার টিম

১৪. চুরি যাওয়া ১টি বাস উদ্ধারসহ চারজন আসামি গ্রেফতার সংক্রান্তে পুরস্কার-এস আই (নি:) শুভ্র সাহা, কোতোয়ালি মডেল থানা সহ তার টিম

১৫. টিআরসি নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার সংক্রান্তে পুরস্কার-এস আই (সশস্ত্র) মোঃ আনোয়ার হোসেন, পুলিশ লাইন্স,ময়মনসিংহ

১৬. ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য বিশেষ পুরস্কার- কং/১২৭৫ শাহ আলম, কন্ট্রোল এন্ড অপস, ময়মনসিংহ সহ তার টিম

পুরস্কার প্রদান শেষে পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ এর সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা প্রাপ্তিতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও সুমন চন্দ্র রায়, অফিসার ইনচার্জ, গৌরীপুর থানা, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা প্রাপ্তি, নিরুপম নাগ, এসআই (নিরস্ত্র), কোতোয়ালি মডেল থানা, বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা প্রাপ্তি, আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল এবং মোঃ ফারুক হোসেন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার “Police Force Exemplary Good Service Badge 2023” (আইজিপি ব্যাজ) প্রাপ্তিতে জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় এই সকল মেধাবী এবং চৌকস অফিসারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কল্যাণ সভার শেষ পর্যায়ে পুলিশ সুপার নিজের বক্তব্যে ফোর্সের উন্নয়নমূলক বিবিধ দিক-নির্দেশনার পাশাপাশি ডিউটি পালনকালে সর্বোচ্চ ধৈর্য্য, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *