নীলফামারীর ডোমারে পুত্রবধূর করা ধর্ষণ মামলায় শ্বশুর অনিল চন্দ্র রায়কে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার মির্জাগঞ্জ এলাকার হলহলিয়া গ্রামের নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। এর আগে ওই দিন সকালে থানায় এসে শ্বশুর অনিল চন্দ্র রায়ের বিরুদ্ধে এজাহার দায়ের করেন পুত্রবধূ।

আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অনিল চন্দ্র রায় উপজেলার মির্জাগঞ্জ এলাকার হলহলিয়া গ্রামের গৌর সুন্দর ওরফে গোকুল চন্দ্র রায়ের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত দুই বছর আগে প্রেমের সম্পর্ক নিয়ে অনিল চন্দ্র রায়ের ছেলে রনি চন্দ্র রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন ওই গৃহবধূ। বিবাহের পর স্বামীর বাড়ীতে বসবাস করতো ওই নববধূ। গত ৭ মার্চ নববধূর স্বামী রনি চন্দ্র পেশায় স্যানেটারী মিস্ত্রী হওয়ায় বাড়ীর বাইরে অবস্থান করেন। ওই সুযোগে রাতে শ্বশুর অনিল চন্দ্র রায় পুত্রবধূর ঘরে কৌশলে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ চৌধুরী জানান, ‘এজাহারের প্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর অনিল চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *