মাসুম কবীর

পুলিশ সুপার, রাজশাহী মোঃ সাইফুর রহমান (পিপিএম) এর দিক নির্দেশনায় ওসি ডিবি মুহাম্মদ ‍রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ সামাদ ও এসআই(নিঃ) আব্দুর রহিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ১৭/০৩/২০২৪ তারিখ ২১.৫০ ঘটিকার সময় বাগমারা থানাধীন সাঁকোয়া গ্রামস্থ মোঃ মাহবুর রহমান (৪০) পিতা মৃত আশেক আলী এর ছাদপাড়া একতলা বাড়ীর উত্তর পাশে কাঁচা রাস্তার হইতে মাদক ব্যবসায়ী মোছাঃ আছিয়া বিবি (৩৮) স্বামী মোঃ মাহবুর রহমান, সাং-সাঁকোয়া, থানা-বাগমারা, জেলা- রাজশাহীকে ১০ (দশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার পূর্বক একই তারিখ ২২.২০ ঘটিকায় জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানার মামলা নং-২১ তারিখ-১৮/০৩/২০২৪ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৪(খ) রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *