লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইর গ্রামের মামুনুর রশিদের মেয়ে সুমাইয়া আক্তার ( মায়া ) বয়স প্রায় পাঁচ বছর সে প্রায় দীর্ঘ পাঁচ বছর ধরে কিডনি রোগে ভুগছে।
তার বাবা প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসা করান। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। রংপুর মেডিকেলে যাওয়ার ও খরচা জোগাড় করতে পারেন না শিশুটির বাবা মামুনুর রশিদ।

উক্ত সুমাইয়া আক্তার (মায়ার ) এর বাবা অতীব ও গরিব দুঃখী মানুষ, বসতবাড়ির অতি সামান্য জায়গা ছাড়া তার কোন জমি জমা নেই। দিন মজুর দিয়ে যে টাকা পায় তা দিয়ে কোন রকমে সংসার চালান। তথ্যটি গ্রামবাসীর কাছ থেকে পাওয়া গেছে।

উন্নত চিকিৎসা করার জন্য উক্ত সুমাইয়া আক্তার ( মায়া) এর বাবার কোন টাকা পয়সা অর্থ করি নেই, যা দিয়ে মেয়ের চিকিৎসা করবেন।

শিশু সুমাইয়া আক্তার ( মায়া)এর বাবা মা জানান প্রতি মাসে ওর ঔষধ কিনতে লাগে প্রায় চার-পাঁচ হাজার টাকা লাগে। সে টাকা ও সংগ্রহ করতে খুবই কষ্ট হয়। তা ভাষায় বলতে পারব না।

অবুঝ শিশুটি অন্যান্য শিশুদের মত পৃথিবীতে বেঁচে থাকতে চায়। যদি কোন হৃদয়বান এবং বৃত্তশালী ব্যক্তি থাকেন তাহলে দয়া করে সুমাইয়া আক্তার (মায়া) কে বাঁচানোর তাগিদে চিকিৎসার উদ্দেশ্যে দান স্বরূপ নিম্নে বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিলে বাবা-মা পেয়ে যাবেন।

বিকাশ নাম্বার
০১৭০৭, ১৩ ০৯ ৬৫

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *