সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরস্কার গ্রহণ করেন কোতোয়ালী মডেল থানার এএসআই রেজাউল করিম। শ্রেষ্ঠত্বের পুরষ্কার এএসআই রেজাউল এর হাতে তুলেদেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।
আজ রবিবার ১১ জুন ২০২৩ তারিখ ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় এ পুরোস্কার প্রদান করা হয়।
জানা গেছে, চোরাচালান, ওয়ারেন্ড, মাদক ও অপরাধীদের গ্রেফতারসহ বিভিন্ন অবদানের জন্য পুরস্কার স্বরূপ ক্রেষ্ট, সার্টিফিকেট সনদ ও সম্মাননার অর্থ পায়।
পুরষ্কার প্রাপ্তির পর এএসআই রেজাউল করিম বলেন,
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ এর অনুপ্রেরণা ও তাঁর দিকনির্দেশনায় আজ আমি সফলতা পেয়েছি।
তিনি আরো বলেন, এই সাফল্য আমার একা নয়, কোতোয়ালী মডেল থানার সকল পুলিশ সদস্যদের। অতিরিক্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফসল পুলিশ পরিদর্শক (এএসআই)- হিসেবে আমাকে মনোনীত করেছে। যেকোনো পুরষ্কার ‘কাজে উদ্দীপনা তৈরি করে।
তিনি কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ, তদন্ত ওসি ফারুক হোসেন সহ থানার সকল পুলিশ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
