মোঃ ইমরুল আহসান
নগরীর ০৮নং ওয়ার্ড গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় হতে দূর্গাবাড়ি হয়ে জুবিলী ঘাট রোড পর্যন্ত আরসিসি রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে।
আধুনিক টিকসই জলাবদ্ধতা মুক্ত নগর গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
বহু বছরের পুরাতন শহর ময়মনসিংহ কে নতুন রুপে সাঁজানো জন্য হাতে নিয়েছেন বিভিন্ন পরিকল্পনা ও মাস্টারপ্ল্যান।
ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক চিত্র দৃশ্যমান দেখা দিয়েছে এবং একইসাথে নাগরিক সেবা বৃদ্ধি পেয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের দিক-নির্দেশনায় ও প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে নগরের উন্নয়ন কাজ চলমান রয়েছে।
একটি আধুনিক পরিচ্ছন্ন সিটি কর্পোরেশন গড়ার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছেন মাননীয় মেয়র মহোদয়।
উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি আপনাদের সচেতনতা ও সহযোগিতা কামনা করছি।
