সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এর ময়মনসিংহে ৫৪ তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ দলীয় খেলার উদ্বোধন হয়।

১৬ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টায় ময়মনসিংহ জিলা স্কুল ছাত্রাবাস মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ময়মনসিংহ উপ-অঞ্চল এর ৫৪ তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহ, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ, চেয়ারম্যান তার বক্তব্য বলেন প্রিয় ছাত্রছাত্রীরা ময়মনসিংহে আয়োজিত ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ তোমাদের অংশগ্রহণ শুধু একটি খেলা নয়, বরং এটি শৃঙ্খলা, দলবদ্ধতা, নেতৃত্ব ও সহনশীলতার এক দারুণ শিক্ষা; জয়-পরাজয়কে সহজভাবে মেনে নিয়ে খেলাধুলাকে উপভোগ করো, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশে মনোযোগ দাও এবং খেলাধুলার মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করো—এটাই হোক তোমাদের মূলমন্ত্র।
তোমাদের জন্য কিছু কথা:
আনন্দ করো: প্রতিযোগিতা মানে শুধু জেতা নয়, খেলা উপভোগ করাও মাঠে নেমে পুরো খেলাটা উপভোগ করো।বিশেষ অতিথি প্রফেসর মোঃ সফিউদ্দিন সেখ সচিব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ, আবদুস সালাম প্রধান শিক্ষক ময়মনসিংহ জিলা স্কুল, সভাপতিত্ব করেন মোহা: নাসির উদ্দিন উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চল, আরো উপস্থিত ছিলেন মোহছিনা খাতুন সম্পাদক বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ- অঞ্চল ময়মনসিংহ ও জেলা শিক্ষা অফিসার ও বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শিক্ষকবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *