সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। ২০ বুধবার সকাল ১০টায় ময়মনসিংহ ফায়ার সার্ভিস কার্যালয়ে উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী এনডিসি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
প্রধান অতিথি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। সাফল্যের সঙ্গে বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
ফায়ারফাইটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “দুর্ঘটনা-দুর্যোগে আপনারা সবার পাশে সবার আগে উপস্থিত হন। জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। এ কারণে মানুষ আপনাদেরকে দুঃসময়ের বন্ধু মনে করেন। আমি মনে করি, কর্মপ্রচেষ্টার এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে আপনারা মানুষের আরো আস্থাভাজন হয়ে উঠবেন।”
তিনি আরও বলেন, “সকল দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি আমাদের একটি গর্বের বাহিনী হিসেবে স্বীকৃত।” ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও তিনি আন্তরিক সদিচ্ছার কথা জানান।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
