আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪৬) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এ ঘটনা ঘটে।

নজরুল ইসলামের রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ হালুয়াঘাট ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয় নজরুল। পরে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
এ ঘটনায় চরম উত্তেজনা ও জনমনে আতঙ্ক বিরাজ করছে।
ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আজ সন্ধ্যায় ছুরিকাঘাতে একজন মারা যায়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *