আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি

উপজেলার চান্দের নগর গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, চান্দের নগর গ্রামের আলী হোসেন এর স্ত্রী এর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ এনে গতকাল দুপুরে তার নিজ বাড়িতে শালিস দরবার করেন স্থানীয় মাতাব্বর নজর হোসেন ও হেলাল উদ্দিন হেলাল।এসময় ঐ গৃহবধুকে শারিরিকভাবে নির্যাতন করা হয়।গৃহবধুর সাথে তার স্বামী আলী হোসেনকেও মারধর করা হয়। পরকিয়ার অভিযোগ করেন পাশের বাড়ির আঃ মালেক এর স্ত্রী। এই ঘটনা সইতে না পেরে রাতে ফাঁসিতে ঝুলে আত্বহত্যা করেছে গৃহবধু।খবর পেয়ে আজ লাশ উদ্বার করেছে ধোবাউড়া থানা পুলিশ। এ বিষয়ে গৃহবধুর পরিবার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। ধোবাউড়া থানার ওসি(তদন্ত) মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *